ত্রয়োদশ নিবন্ধন প্রার্থীরা ২০১৫ সালের পরিপত্র ও গেজেট অনুযায়ী উত্তীর্ণ হয়েছেন। নিয়ম অনুযায়ী প্রিলিমিনারি, লিখিত ও ভাইভায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। অথচ শোনা যাচ্ছে ১থেকে ১৩তম পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে আবেদনের সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি আসবে। তাহলে কেন পরিপত্র করা হয়েছিল? আমরা ত্রয়োদশ নিবন্ধনধারীরা পরিপত্র অনুযায়ী একক নিয়োগ চাই। ১ থেকে ১২তমদের যোগ্যতা অনুযায়ী নিয়োগ হোক। শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, সিদ্দিকুরের মত চোখ নষ্ট হওয়ার আগেই নিবন্ধনধারীদের নিয়োগ দিন। আন্দোলন করার আগেই তাদের অধিকার প্রতিষ্ঠা করুন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সহায়তা করুন।
আপনার জন্য আরো পোস্ট দেশে চাকরির বাজার শুণ্যঃ হতাশ চাকরি প্রার্থীরা।
মুন্নাফ হোসেন
সহকারী শিক্ষক(ইংরেজি)
মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়,
ফু্লবাড়ীয়া, ময়মনসিংহ। সহকারী শিক্ষক(ইংরেজি)
মোহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়,
